গুজব ছড়ানো হত্যাযজ্ঞ অপরাধ
মুনাফিকরা উত্তেজনাকর গুজব ছড়ায়
গুজব ছড়ানো হত্যাযজ্ঞ অপরাধ
মুনাফিকরা এবং যাদের অন্তরে রোগ আছে তারা, আর যারা মদিনায় উত্তেজনাকর গুজব ছড়ায়, তারা যদি নিজেদের তৎপরতা থেকে বিরত না হয়, তাহলে আমি তাদের বিরুদ্ধে তোমাকে প্রবল করে তুলবো, তারপর এই নগরীতে তারা তোমার প্রতিবেশী হিসেবে খুব কম সময়ই থাকতে পারবে। অভিশপ্ত হবে তারা। যেখানেই তাদের পাওয়া যাবে, ধরা হবে এবং হত্যা করা হবে নির্দয়ভাবে। এটিই আল্লাহর সুন্নাত, এ ধরনের লোকদের ব্যাপারে পূর্ব থেকে এই সুন্নাত চলে আসছে এবং তুমি আল্লাহর সুন্নাতে কোনো পরিবর্তন পাবে না- সূরা আহযাব ৬০-৬২
ফেসবুক খুললে বিচিত্র ধরনের লেখা পাওয়া যায়। এর মধ্যে কোনটা সত্য আর কোনটি মিথ্যা বাছাই করা ভারি কঠিন। রাসুলুল্লাহ (সা.)-এর সময়ে মদিনার মুনাফিক ও ইসলামের শত্রুরা মুসলমানদের মনোবল ভেঙে দেয়ার জন্য একের পর এক গুজব ছড়াতো, এই কোরাইশদের বিশাল বাহিনী আসছে, আমাদের ধ্বংস করে ছাড়বে। আবার রসুলল্লাহ (সা.) কোথাও কোনো বাহিনী পাঠালে গুজব ছড়াতো যে সেই বাহিনী পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আবার রসুলল্লাহ (সা.) ও ঈমানদারদের পরিবার নিয়ে নানা মুখরোচক কথাবার্তা সমাজে ছড়িয়ে দিতো। এদের কাজ হচ্ছে গুজব ছড়িয়ে দিয়ে সমাজে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করা। আল্লাহপাক এসব বিশৃঙ্খলা সৃষ্টিকারী লোকদের বিরুদ্ধে কঠোর শাস্তির কথা বলেছেন। আল্লাহপাক আমাদেরকে সততার উপর অবিচল থাকার তৌফিক দান করুন।
প্রফেসর তোহুর আহমদ হিলালী
Comments are closed, but trackbacks and pingbacks are open.