সিরাতুন্নবী ﷺ উদযাপন উপলক্ষে জাতীয় ভিডিও বক্তব্য প্রতিযোগিতা-২০২৫
জাতীয় ভিডিও বক্তব্য প্রতিযোগিতা
সিরাতুন্নবী ﷺ উদযাপন উপলক্ষে
জাতীয় ভিডিও বক্তব্য প্রতিযোগিতা-২০২৫
“নিশ্চয়ই রাসূল ﷺ এর জীবনেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ।” (সুরা আল আহযাব : ২১)
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
اَلسَّـــــــلامُ عَلَيْكُمْ وَرَحْمَة الله وَبَرَاكاتُــــــــــه
হযরত মুহাম্মদ ﷺ এর জীবনাদর্শ মানুষের কাছে সুন্দরভাবে উপস্থাপনের লক্ষ্যে বাংলাদেশ দাওয়াহ সার্কেল আয়োজন করেছে “জাতীয় ভিডিও বক্তব্য প্রতিযোগিতা- ২০২৫”।
রাসূল ﷺ এর সীরাতকে সুন্দরভাবে উপস্থাপন করে সত্যের সৌরভ মানুষের মাঝে ছড়িয়ে দিতে ভূমিকা রাখুন, নিজ প্রতিভার উন্মেষ ঘটিয়ে জিতে নিন আকর্ষণীয় পুরষ্কার।
👉 প্রতিযোগিতার নিয়মাবলী :
১. স্নাতকোত্তর পর্যন্ত যে কোন পর্যায়ের ছাত্র উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
২. প্রতিযোগিতার নির্ধারিত বিষয়সমূহ হতে সর্বোচ্চ দু’টি বিষয়ে বক্তব্য পাঠানো যাবে। দুইয়ের অধিক বক্তব্য পাঠালে সর্বশেষ দুটি গ্রহণ করা হবে।
৩. আলোচনার সময় সর্বোচ্চ ১০ মিনিট, ভিডিও ক্যামেরা অথবা স্মার্ট ফোনের মাধ্যমে ভিডিও ধারণ করা যাবে, তবে অডিও-ভিডিও স্পষ্ট ও স্বচ্ছ হওয়া বাঞ্চনীয়। ভিডিও একেবারে ফ্রেশ হতে হবে। কোন লোগো, সময় উল্লেখ করা যাবে না। ভিডিওর স্বত্ত্ব থাকবে দাওয়াহ সার্কেলের।
৪. টেলিগ্রামে অথবা মেইলে গুগল ড্রাইভ ব্যবহার করে ভিডিও পাঠানো যাবে।
৫. ১৫ সেপ্টেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করে ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিম্নে প্রদত্ত ঠিকানায় ভিডিও পাঠাতে হবে।
৬. নাম, পিতার নাম, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, ছাত্র হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের নিকট থেকে প্রাপ্ত প্রত্যয়নপত্র, বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং সচল মোবাইল নম্বর ভিডিওর সাথে পৃথক ম্যাসেজের মাধ্যমে পাঠাতে হবে।
৭. ইতোমধ্যে ফেসবুক, ইউটিউব, সোস্যাল মিডিয়া বা অন্য কোন ওয়েবসাইটে প্রকাশিত কোন বক্তব্য প্রতিযোগিতার জন্য গ্রহণযোগ্য হবে না।
৮. রেজিষ্ট্রেশন সময় ১৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত চলবে।
৯. রেজিষ্ট্রেশন ফি : ১০০/- (একশত টাকা মাত্র)। (বিকাশ/ নগদ নম্বর-01619313198) উল্লেখিত নম্বরে বিকাশ/নগদেরে মাধ্যমে টাকা পাঠিয়ে নিম্নোক্ত গুগল ফরমে রেজিষ্ট্রেশন করতে হবে।
১০. রেজিস্ট্রেশন লিংক :- https://forms.gle/cVeUo2y3usL393APA
👉 প্রতিযোগিতার বিষয়াবলী :
১. রাসূলুল্লাহ ﷺ এর বাল্যকাল ও তার বংশীয় পরিচয়
২. রাসূলুল্লাহ ﷺ এর দাওয়াত দানের পদ্ধতি
৩. সংঘাতমুক্ত সমাজ প্রতিষ্ঠায় রাসূলুল্লাহ ﷺ
৪. রাসূলুল্লাহ ﷺ এর ন্যায়বিচার
৫. শ্রম ও শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় রাসূলুল্লাহ ﷺ এর নীতি
৬. জ্ঞানসমৃদ্ধ সমাজ ও শিক্ষিত জাতি গঠনে রাসূলুল্লাহ ﷺ এর নীতি
৭. রাসূলুল্লাহ ﷺ এর বিনম্র জীবনাচরণ
৮. অশ্লীলতামুক্ত নৈতিক জাতি গঠনের রাসূল ﷺ এর নীতি
৯. বিশ্ব সভ্যতায় রাসূল ﷺ এর অবদান
১০. নারীর মর্যাদায় রাসৃূলুল্লাহ ﷺ এর অবদান
১১. অর্থনৈতিক নিরাপত্তা বিধানে রাসূল ﷺ এর আদর্শ
১২. রাসূল ﷺ এর সামাজিক ও মানবীয় চরিত্র
১৩. সফল রাষ্ট্রনায়ক মুহাম্মাদুর রাসূলুল্লাহ ﷺ
১৫. যুবসমাজের চরিত্র গঠনে রাসূল ﷺ এর কর্মনীতি
👉 পুরস্কারসমূহ :
প্রথম : ১৫,০০০/- (পনেরো হাজার টাকা)
দ্বিতীয় : ১২,০০০/- (বারো হাজার টাকা)
তৃতীয় : ১০,০০০/- (দশ হাজার টাকা)
চতুর্থ থেকে দশম : জনপ্রতি ৫,০০০/- (পাঁচ হাজার টাকা)
পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে নগদ শিক্ষা বৃত্তিসহ ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে।
👉 ভিডিও পাঠানোর ঠিকানা :
ইমেইল : [email protected]
টেলিগ্রাম আইডি : http://t.me/bdawah
আয়োজনে-
বাংলাদেশ দাওয়াহ সার্কেল
Comments are closed, but trackbacks and pingbacks are open.